1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজবাড়ীতে র‌্যাবের যৌথ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সজীব গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্য গ্রেফতার! আউশ ধান হারিয়ে যাওয়ার পথে: হালুয়াঘাটে বিলুপ্তির মুখে সনাতন কৃষি ঐতিহ্য দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে- সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান কাজির হাটে ফিল্মসস্টাইলে,খান মার্কেটে সোহরাবের দোকানে চুরি ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান

reporter সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতির নামে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় জোটের চট্টগ্রামমুখী লংমার্চ নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেছে। ওয়াদা করে তা রক্ষা না করায় জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় করতেই তারা রাজপথে নেমেছেন। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা করার দাবিও তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে পরিচালিত এ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত অস্থায়ী মঞ্চের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জোটের অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com