1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা থাকার জন্য একটি বাড়ি উপহার পেলেন। তাকে বাড়িটি দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন তিনি। স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তারপর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন।

এরপর ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক। আজ মঙ্গলবার রূপালি পর্দার এই গুণী শিল্পীর হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com