1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাড়িতে আয়ের স্বপ্ন মেহেদীর!জলে মাছ, ডাঙায় লাউ; - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বাড়িতে আয়ের স্বপ্ন মেহেদীর!জলে মাছ, ডাঙায় লাউ;

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ মৎস্য চাষী কৃষক মেহেদী হাসান মধু। পড়ালেখা শেষ করে কয়েক বছর চাকরির পিছনে না ছুটে মৎস্য চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। ৭০ শতাংশ জমিতে মাছের ঘের তৈরি করে আধুনিক পন্থায় মাছ চাষ করছেন। এ বছর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী মৎস্য প্রজেক্টের চারপাশে বিভিন্ন প্রকার শাক সবজি চাষ করার পাশাপাশি পানির উপর মাচাঙ ভেলা তৈরি করে থাই জাতের লাউ কিং ময়না ও ডায়না চাষ করেছেন।

মৎস চাষী মেহেদী হাসান মধু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামের ওসমান গনির ছেলে। ৭০ শতাংশ জমির মাছের ঘেরের উপর লাউ চাষ করতে মেহেদী ব্যায় করেছেন পঁচিশ হাজার টাকা। এখন প্রতি সপ্তাহে ১০০ থেকে ১৫০ পিস লাউ বিক্রি করছেন তিনি। যার বর্তমান পাইকারি মূল্য প্রতিপিস আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা।

জেলায় মৎস প্রজেক্টে বা পুকুরের পাড়ে সবজি চাষ করা স্বাভাবিক হলেও পানির উপর মাচাঙ বা ভেলা তৈরি করে সবজি চাষ করা এবারই প্রথম। কৃষক মেহেদী পানির উপর ভেলা তৈরি করে লাউ চাষ করতে রাজি ছিল না। কিন্তু কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করে এখন বাম্পার ফলন পাওয়ার তিনি খুশি। তার এমন চাষ দেখে এলাকার আরও অনেকে পুকুর পাড়ে লাউ চাষে আগ্রহ দেখিয়েছেন।

মেহেদী হাসান মধু বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় লাউ চাষ করছি। লাউ চাষ করতে গেলে তার আরেকটি জমি প্রয়োজন হতো কিন্তু তিনি আধুনিক পদ্ধতিতে মাছের ঘেরের পানির উপর থাইকিন জাতের পানি সহিষ্ণু লাউ চাষ করায় আর বাড়তি কোনো জমির প্রয়োজন হয়নি। প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ হাজার টাকার লাউ বিক্রি করছেন তিনি। ইতিমধ্যে তার আসল টাকা তুলেছেন।

কৃষক মধু আশা করছেন ভাসমান এই লাউ বাগান থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার লাউ বিক্রি করবেন। তার মাচাঙ বা ভেলায় লাউ চাষের সফলতা দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতির।

ভোটমারী ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, প্রতিনিয়ত আধুনিক পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল চাষ করার জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। কৃষকরা যাতে অনাবাদি পতিত এক ফসলা জমিতে সবজিসহ অন্যান্য ফসল আবাদ করে স্বাবলম্বী হতে পারে এ জন্য ট্রেনিং দিয়ে কৃষকদের প্রশিক্ষিত করার ব্যবস্থাও আছে আমাদের এখানে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com