1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর মাদকবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি পাচ্ছেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি শেখ রিয়াজ হোসেনপুরে স্কুলের নাম পরিবর্তন নির্মাণাধীন ভবন আত্মসাৎ এর বিরুদ্ধে দাতা পরিবারের সংবাদ সম্মেলন দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মদ আটক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজার বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক প্রকাশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পলিথিন ব্যবহার বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা বাঁশখালীতে ৭৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারি গ্রেফতার

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ (০১ নভেম্বর)। ৫০-এ পা রাখছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্নাটকে জন্মগ্রহণ এ অভিনেত্রী। বাবা কৃষ্ণরাজ রাই একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই একজন লেখিকা।

মুম্বাইতে পড়ালেখা ও বেড়ে ওঠা ঐশ্বরিয়া রাই বচ্চনের। নবম শ্রেণিতে পড়াকালীন সখের বশে পেনসিলের একটি বিজ্ঞাপনের কাজ করেন। কলেজে পড়ার সময় স্থপতি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদন জগতে। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবেই পরিচিত ছিলেন।

১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন। এরপর ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওয়ালের বিপরীতে ‘অউর পেয়ার হো গ্যায়া সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া রাই কাজ করেছেন সালমান খান, শাহরুখ খান সহ সমসাময়িক প্রায় সব নায়কের বিপরীতে। তবে, তিনি কখনই আমির খানের সঙ্গে কাজ করেননি।

২০০৭ সালে অমিতাভ পুত্র বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে পিয়ে বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের সংসার আলো করে আসেন কন্য আরাধ্যা।

ঐশ্বরিয়া রাইয়ের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে দেবদাস, মোহাব্বাতে, হাম দিল দে চুকে সানাম, তাল, গুরু, চোখের বালি, অ্যায় দিল হ্যায় মুশকিল, রোবট, ধুম ২, সরবজিত উলে­খযোগ্য। দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে কাজের স্বীকৃতি স্বরূপ ফিল্ম ফেয়ার পুরস্কারসহ জিতে নিয়েছেন অসংখ্য সম্মাননা। এছাড়া, ২০০৯ সালে ভারতের সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার ভূষিত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com