1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বড়লেখায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ রাতের আঁধারে আসছে জ্বালানি লাকড়ী,গাড়ি আটকে টাকা নিচ্ছে বন বিভাগ নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী পলের উঠান বৈঠক কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ ৩৪ বিজিবির অভিযানে ৩ জন আটক, বিপুল পরিমাণ ওষুধ জব্দ ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার ভূমির সীমানা নির্ধারণ ও দখলমুক্তির দাবিতে ইউএনওর কাছে আবেদন

বড়লেখায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ মে, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ সুমন আহমদ নামে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ মে ) দিবাগত রাতে বড়লেখা থানাধীন বারইগ্রাম রেল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই জাহেদ আহমদ জানান, আসামি সুমন আহমদের বিরুদ্ধে জিআর ২৫/২০২২ মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমন আহমদকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুমন আহমদ কুলাউড়া থানাধীন কারেরা গ্রামের মৃত আখলাছ মিয়ার ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান,গ্রেফতারকৃত আসামি সুমনের বিরুদ্ধে সাজাসহ দুইটি গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল। এছাড়া গতকালের ইয়াবা উদ্ধারের ঘটনায় আলাদা মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com