1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কারাবন্দী সাংবাদিক জহির মোল্লার মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের ছোটবাইশদিয়া ইউনিয়ন ফেডারেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ জনির রামুতে স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ মধ্যবিত্তের ঘরে আলো জ্বলে ভালোবাসায়…. ‎বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার হল পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইতিহাসের সেমিফাইনাল: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই শেষ চারে। সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা, নতুন সমীকরণে বিএনপি তিস্তার পানি বিপদসীমার নিচে, কাটেনি দুর্ভোগ; নদীভাঙনের শঙ্কায় তীরবর্তী মানুষ

বকশীগঞ্জ মেরুরচর ইউপি নির্বাচন: ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতা জামিউল হক

reporter ‎মোঃ হারুন অর রশিদ,​বকশীগঞ্জ (জামালপুর)  ‎
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

‎আসন্ন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামিউল হক। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ৩ নং ওয়ার্ডের অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে একটি আদর্শ ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
‎‎​মোঃ জামিউল হক জানান, কেবল ক্ষমতার জন্য নয়, বরং ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। যোগ্য ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন। একজন পরিচ্ছন্ন ইমেজের তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যুবসমাজের কল্যাণে আগামী নির্বাচনে মোঃ জামিউল হককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com