1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ফ্যমিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনই সতর্ক হওয়া জরুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

ফ্যমিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনই সতর্ক হওয়া জরুরি

reporter শরিফ উদ্দিন, বিয়ানীবাজার
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটমেন্ট ছিল ফ্যামিলি কার্ড। বলা যায়, ফ্যামিলি কার্ড ছিল বিএনপির বিশাল বিজয়ের পেছনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম বড় আকর্ষণ।
নির্বাচনে বিজয়ের পর সরকার সর্বপ্রথম পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করে। পরবর্তীতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী মাঠকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই নানা প্রশ্ন ও অসংগতি সামনে আসতে থাকে। রাত ৮টার দিকে দেশের বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, অথচ পরদিনই সত্যায়িত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। ফলে অনেকেই যথাসময়ে আবেদন করার সুযোগ পাননি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে লেখালেখি ও সমালোচনার পর পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয়। এরপর বিভিন্ন উপজেলায় আবেদনকারীদের সাক্ষাৎকারও নেওয়া হয়।

পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর থেকে পুনরায় আবেদন গ্রহণ ও পরীক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা শেষ হয়েছে—এখন ফলাফল ঘোষণার পালা। ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় ফলাফল ঘোষণাও শুরু হয়েছে।
কিন্তু প্রকাশিত ফলাফলের চিত্র দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কি সত্যিই যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের হাতে যাচ্ছে?

বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ ও আলোচনা সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, বিএনপির এই গুরুত্বপূর্ণ কমিটমেন্টকে প্রশ্নবিদ্ধ করার মতো কিছু ব্যক্তিকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি দেশের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রংপুরের একটি অডিও রেকর্ড নিয়েও আলোচনা চলছে, যেখানে উপজেলা ছাত্রদলের সভাপতির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যামিলি কার্ডের জন্য মাঠপর্যায়ে যেসব তথ্য সংগ্রহ করা হবে, সেই তথ্যের ওপরই অনেকাংশে নির্ভর করবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন। সেখানে যদি ভুল বা বিতর্কিত ব্যক্তিদের মাঠকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে পুরো প্রক্রিয়ায় হযবরল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে বিতর্কিত করতে পারলে ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার একটি বড় সুযোগ তৈরি হবে।

আরেকটি বিষয়ও আমার কাছে বিস্ময়কর—যারা বিএনপির রাজনীতিকে ভালোবাসেন না বা বিএনপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত নন, তারাই কেন বিএনপির এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মাঠকর্মীর চাকরির জন্য আবেদন করছেন, সেটিও ভাবার বিষয়।

এখনো যেসব উপজেলায় ফলাফল ঘোষণা হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—আরও দুই-চার দিন অপেক্ষা করুন। নিয়োগ প্রক্রিয়াটি পুনরায় যাচাই করুন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে সত্যিকারের যোগ্য, সৎ, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য মানুষদের সম্পৃক্ত করুন।
অপরদিকে, বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দলের উপযুক্ত ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে ভিন্ন দলের বা ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের জন্য সুপারিশ করার অভিযোগও শোনা যাচ্ছে। অভিযোগ রয়েছে, তাদের কেউ কারও ভাগনা, কেউ ভাতিজা, কেউ শালা-শালী কিংবা ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠজন।

ফ্যামিলি কার্ড কোনো ব্যক্তির আত্মীয়-স্বজন বা পছন্দের মানুষকে চাকরি দেওয়ার প্রকল্প নয়। এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার এবং লাখো লাখো মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি কর্মসূচি। বিএনপির এই কমিটমেন্টকে সফল করতে হলে এখনই সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com