1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ

ফয়জুর রহমান, ময়মনসিংহ, ফুলপুর প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং( ৩ মে ) ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(২৫ এপ্রিল)শুক্রবার বিকাল ৩ ঘটিকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল টি ফুলপুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে থেকে শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা আজিম উদ্দিন শাহ জামালী, মোহতামিম জামিয়া গিয়াছ উদ্দীন রহ: মাদরাসা, মাওলানা মহিউদ্দিন সাবেক ইমাম ও খতিব ছনকান্দা বাজার জামে মসজিদ, মাওলানা এ,কে এম জালাল উদ্দিন অদ্যক্ষ কাতুলী ফাযিল মাদরাসা,মাওলানা মাহমুদুর রহমান মানিক, পরিচালক খান মেমোরিয়াল এতিমখানা মাদরাসা, মাওলানা, আবুল বাশার,পরিচালক মাদরাসাতুস সন্নাহ ফুলপুর, দি্উ ইসলামিয়া মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা এখলাছ উদ্দীন,জামিয়া মাদানিয়া গোদারিয়া মাদরাসার সাবেক মোহতামিম মাওলানা আবুল কাশেম সহ বিভিন্ন মাদরাসার মোহতামিম গন এবং বিভিন্ন মসজিদের ইমাম খতিব গন, এবং সামাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তাগন বলেন সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন কুরআন বিরোধী যেই প্রতিবেদন দিয়েছে তা বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল করতে হবে। এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওলামায়ে কেরামের উপরে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে সেগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com