1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

reporter সেকান্দর আলী (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের মালিঝি নদীর উপর অবস্থিত বায়রাখালি ব্রিজ থেকে ঐতিহ্যবাহী পুটিয়া বাজার পর্যন্ত রাস্তার বেহালদশা ছিল দীর্ঘদিন ধরে। মালিঝি নদীর তীরবর্তী এ রাস্তার দুর্ভোগে ছিল হাজার হাজার মানুষ।

সম্প্রতি ২০২৪/২৫ অর্থবছরের কাবিটা কর্মসূচির আওতায় বায়রাখালি ব্রীজের নিকট থেকে পুটিয়া বাজারগামী প্রায় ৩০০০ ফুট সলিং রাস্তার কাজ০৩/০৭/২৫ তারিখে বৃহস্পতিবার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার , ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,যেহেতু ৩০০ ফুট সলিং রাস্তা, এ রাস্তার কোয়ালিটি, গুণগতমান, ঠিক আছে কিনা আমরা পরিদর্শন করতে এসেছি। তিনি বলেন, আপনারা জানেন যে, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার দিকনির্দেশনায় এই অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম গুলো আমরা সরে জমিনে পরিদর্শন করছি । এ রাস্তাটি এই এলাকার মানুষের স্বপ্নের রাস্তা। দীর্ঘ দিনের জনদুর্ভোগ দূর হলো।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যে, বিভিন্ন বিজ্ঞ মহল বলেন, সত্যি একটি স্বপ্নের রাস্তা মেরামত হল। এ রাস্তার জন্য এলাকার জনগণের রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি পেল। আমরা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com