1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ফুলপুরে ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

reporter ফয়জুর রহমান ( ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন ৬ নং পয়ারী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।  গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পয়ারী ইউনিয়ন এর আহবায়ক আলমগীর হোসেন, সুমন এর সভাপতিত্বে এবং পয়ারী ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সহ সভাপতি ডাঃ মোঃ সুমন প্রচার সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। এছাড়াও পায়ারী ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান জুলুমবাজ ও চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন স্বৈরাচার শেখ হাসিনাকে চিনতে জনগণের ১৭ বছর লেগেছে কিন্তু আপনাদের কে চিনতে ১৭ সপ্তাহ লাগে নাই। তিনি আরো বলেন বিএনপি সব সময় চাই গণতন্ত্রের বিজয় আর ভোট ছাড়া গণতন্ত্রের কোন বিকল্প নেই।কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচন কে বানচাল করা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র চলতেই থাকবে কিন্তুু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি আরও বলেন আমাদের কৃষকদলের একটি সুনাম রয়েছে আমরা কোন দুর্নীতি চাঁদাবাজীর সাথে জড়িত নই। ফুলপুর তারাকান্দা সহ সারা দেশের কোন মানুষ আমার সম্পর্কে বা আমার সততা সম্পর্কে কোন প্রশ্ন তুলতে পারে নাই আশা করি ভবিষ্যতেও তুলতে পারবে না । এবং আপনারা দোয়া করবেন আমার এখন বয়স হয়েছে যেন এই সততার উপরে থেকেই মৃত্যুবরণ করতে পারি। তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনাদেরকে অনুরোধ করে বলবো দয়া করে কেউ গরিবের হক নষ্ট করবেন না কিছু টাকার জন্য গরিবের ১০ কেজি চাউল একটা বিধবার কার্ড আত্মসাৎ করবেন না। তিনি আরো বলেন আগামী নির্বাচন একটি কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন হতে যাচ্ছে তাই এই নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধানের শীষ প্রতীক কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের পুনরাবাসনকারীর হাতে তুলে দিবেন না। যারা দলের নাম ভাঙ্গিয়ে দুর্নীতি ও চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com