1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রাথমিক স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও মামপট উপহার বিতরণ করেন -সাংবাদিক বুলবুল আহমেদ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

প্রাথমিক স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও মামপট উপহার বিতরণ করেন -সাংবাদিক বুলবুল আহমেদ!

reporter আমিনুল ইসলাম রাজু ,শেরপুর 
calendar প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও মাম পট বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের কক্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা সাংবাদিক বুলবুল আহম্মেদ।

এসময় ১৮ নং বালিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মস্তুয়ারা বেগম ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সামাদ, সদর উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন তাতীদলের আহ্বায়ক নুকুনুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, জেলা যুবদলের নেতা আলেক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুলজীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এটি বাস্তবায়ন করা হবে।
বাজিতখিলা ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি নিরলস কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি। বালিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের এতো সুন্দর খেলার মাঠ থাকলেও খেলাধূলার তেমন কোন সরঞ্জাম নেই। আগামী দিনে ক্রীড়া সামগ্রী বিতরণ করার মাধ্যমে খেলাধূলায় শিশুদের উদ্ভুদ্ধ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com