1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুলিশী অভিযানে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আব্দুর রহমান আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

পুলিশী অভিযানে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আব্দুর রহমান আটক

reporter ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

সিলেট শহরে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়েছে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মকবুল আলীর পুত্র। কোম্পানীগঞ্জ থানা
পুলিশ জানায়,শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান ছিল, যার মধ্যে বেশ কয়েকটিতে সাজাও ঘোষণা করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে জারিকৃত সাজা সংক্রান্ত তথ্য:
১। সিআর ১৭৪/১৮ (S/L ৬৯/১৯) – ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড।
২। অর্থ ঝারি ১০০৩/২৩- ৬ মাসের আটকাদেশ।
৩। সিআর ১০৩/১৯ (দায়রা ১৫৪৮/১৯) – ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৯০ লক্ষ টাকা অর্থদণ্ড। ৪। সিআর ১৭৫/১৮ (দায়রা ৬৮/১৯)- ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড। ৫। সিআর ৭৯০/১৯ (দায়রা ১৯৬৫/১৯)-১০ মাসের কারাদণ্ড ও ৫৯ লক্ষ টাকা অর্থদণ্ড। ৬। সিআর ২০৪৯/১৯ (দায়রা ৮৬০/২১)-১ বছরের কারাদণ্ড ও ৪৫ লক্ষ ৪২ হাজার ৪৭২ টাকা অর্থদণ্ড। ৭। সিআর ১২১৮/১৯ (দায়রা ২৪৫৭/১৯) – ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড। এছাড়াও তিনি আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে—
১। কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং ৫ (তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৪), জি আর নং ১৬৫/২৪; ধারা ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯। ২। কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং ৫ (তারিখ: ১৫ আগস্ট ২০২৪), জি আর নং ১৫৫/২৪; ধারা ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/১১৪ দণ্ডবিধি, ১৮৬০। গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান কে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com