1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ৩:২০ অপরাহ্ণ

মোঃ আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিএন  সোমবার দুপুরে ১১৮০ মিটার দৈর্ঘ্য, ৪ লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করেন।

প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ ব্রীজ। বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রীজটি নির্মিত হলে ব্রীজটির মাধ্যমে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের  সরাসরি  সংযোগ স্থাপিত হবে এবং  পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে।

এছাড়াও  বন্দরের বানিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান Chaina Railway Bridge Construction Group (CRBG) এবং  Chaina Civil Engineering Constitution Corporation (CCECC)  এর সাথে ব্রীজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে।

আগামী ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যে ব্রীজটির  নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে। আন্দারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং লঞ্চ সমুহ চলাচলের জন্যে  বিবেচনা করে ব্রীজটি  Extra Dosed পদ্ধতিতে মাত্র ২ টি পিয়ার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ  করা হবে এ ব্রীজটি।কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রীজ হবে এটি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ), কমান্ডার মাহমুদুল হাসান খান, চিফ হাড্রোগ্রাফার, মো:আতিকুল ইসলাম, পরিচালক ট্রাফিক, আব্বাস উদ্দীন, পরিচালক বোর্ড, মো: নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি), ক্যাপ্টেন শরিফুর রহমান, হারবার মাস্টারসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com