কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন স্থানে একটি অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
২ নভেম্বর রবিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব ফরিদ মিয়া, এবং সঞ্চালনা করেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শ্রমিক দলের সহ-সভাপতি সেলিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সদস্য সুনা মিয়া সুহান,উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,এছাড়াও উপস্থিত ছিলেন হাজি সাজিদ আলী, আতাউর রহমান বাবুল মিয়া, আবদুল ওয়াহাব, মজমিল আলী, মাওলানা হাফিজ ইব্রাহিম আলী, আবদুল লতিফ, আবদুর রহিম, জসিম উদ্দিন, এমদাদুল হক, রমজান আলী, অফিক মিয়া, সাইফুল হোসেনসহ এলাকার গণ্যমান্য মুরব্বি ও তরুণ যুবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও বেগবান করতে এই অস্থায়ী কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।