1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামীর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামীর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ

নেত্রকোনা সদর উপজেলায় আন্তর্জাতিক সেবা সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে সংস্থার ৫৮ তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত  ২৫শে ফেব্রুয়ারী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রজেক্টের শুভ উদ্বোধন করেন মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ ফয়েজ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার মাষ্টার মিজানুর রহমান শিপন এবং ফিল্ড ওয়ার্কার মনির মিয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাশিয়ার এস এম সেলিম রেজা এবং ইমাম আব্দুর রকিব। এছাড়া প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য মোঃ আলতু মিয়া, মোঃ রাস্তু মিয়া, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ শহিদ মিয়া ও শাহজাহান মিয়াসহ এলাকার সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে আর্তমানবতার সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আন্তর্জাতিক এই সংস্থাটি বাংলাদেশে তাদের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ৫৮ তম প্রজেক্টটি নেত্রকোনায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রজেক্টের সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com