1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নেত্রকোণা জেলা পুলিশের "রেঞ্জ ডিআইজি'স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড" অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নেত্রকোণা জেলা পুলিশের “রেঞ্জ ডিআইজি’স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড” অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ

সেকান্দর আলী( ময়মনসিংহ )বিভাগীয় প্রতিনিধি: ০১ ডিসেম্বর ২০২৪ তারিখে পুলিশ লাইনস্ নেত্রকোণায় প্যারেড গ্রাউন্ডে সকাল ০৮.৩০ ঘটিকায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান। প্যারেড পরিদর্শনে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরিদর্শন শেষে সম্মানিত ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে বলেন পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনী পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়-এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গ্র‍্যান্ড মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত]। এছাড়াও উক্ত প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com