1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতেই গ্রেফতার হলেন থাকসিন সিনাওয়াত্রা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতেই গ্রেফতার হলেন থাকসিন সিনাওয়াত্রা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর নির্বাসিত জীবন শেষে ফিরে এলে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজ দলীয় প্রার্থীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশে পার্লামেন্ট ভোটের কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার দেশে ফিরেছেন।

ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দরে সকাল ৯টায় (গ্রিনীচ মান সময় ০২০০ টায়) একটি ব্যক্তিগত জেটে অবতরণ করেন। এসময় শ’ শ’ ‘লাল শার্ট’ পরিহিত সমর্থকরা ব্যানার নেড়ে ও গান গেয়ে তাকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে ভিড় জমায়।

থাকসিন টার্মিনাল বিল্ডিং থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বের হলে এবং সমর্থকদের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসেবে রাজা মহা ভাজিরালংকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ম্যানচেস্টার সিটির সাবেক মালিককে পুরানো একটি ফৌজদারি মামলায় জেলে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ায় সময় তার সমর্থকরা লাল শার্ট পরিধান করে সারিবদ্ধ হয়ে রাস্তায় নামে।

তার প্রত্যাবর্তনে পার্লামেন্ট ফেউ থাই পার্টির নেতৃত্বে একটি জোটের প্রধান হিসেবে বিজনেস টাইকুন ও থাকসিনের রাজনৈতিক আন্দোলনের সর্বশেষ অনুসারি স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বসাবে বলে আশা করা হচ্ছে।

৭৪ বছর বয়সী থাকসিনকে তার অনুপস্থিতিতে চারটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করা হলে তার ১০ বছরের জেল হয়। তবে তার বিরুদ্ধের একটি মামলার মেয়াদ শেষ হয়ে গেছে।

থাকসিন কতদিন কারাগারে থাকতে পারেন তা স্পষ্ট নয়। তার প্রত্যাবর্তনের পর অনেকে অনুমান করছেন, তার দল ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে তার প্রতি নমনীয়তা প্রদর্শনের জন্য একটি ‘অবৈধ চুক্তি’ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com