1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় পুলিশের অভিযান, ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

reporter নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার সীমান্তঘেঁষা চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের খবর পেয়ে এসআই নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় বহন করা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com