1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে পিকআপ ভ্যানসহ ২৬০ বোতল ভারতীয় মদ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে পিকআপ ভ্যানসহ ২৬০ বোতল ভারতীয় মদ আটক

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪, জামালপুরের সদস্যরা একটি পিকআপ ভ্যানসহ ২৬০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
র‌্যাব-১৪ , ১১ জুলাই ২০২৫ সকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ জুলাই ২০২৫ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও সাকিনস্থ তিনানি টু নন্নিগামী পাকা রাস্তায় পশ্চিম পার্শ্বে পৌছালে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাবের টহল গাড়ি উক্ত পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া করে এবং ৩০/৩৫ মিনিট মধ্যে পিকআপটি নালিতাবাড়ী থানাধীন পশ্চিম চাঁদগাও গ্রামের কাঁচা রাস্তার জনৈক মোঃ মোফাজ্জাল হোসেন এর ভূসি দোকানের সামনে পিকআপ ভ্যানটি রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে পিকআপ ভ্যানে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লাখ ৭২ হাজার টাকা।
পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে পলাতক মাদক কারবারিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব -১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com