1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভা শাখার আয়োজনে ২৭ জুন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। পৌর জানায়াতের সাধারন সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মু. নুরুজ্জামান বাদল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের আমীর আফসার উদ্দীন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান প্রমুখ। পরে সমাবেশ শেষে সন্ধ্যায় জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়ি-পাল্লার সমর্থনে শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com