1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নান্দাইল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা

নান্দাইল ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন উপজেলা সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া

reporter বোরহান জেনিফ, নান্দাইল
calendar প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

নান্দাইল ইউনিয়নের সকল ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের কে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নান্দাইল উপজেলার সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কারা নির্যাতিত নেতা মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া। ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই উৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।তিনি ইউনিয়ন বাশির সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক নতুন আশার বার্তা। তিনি আরও বলেন, “আমি নান্দাইল ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। আগামী দিনে জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।” পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে তিনি জানান, সমাজসেবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে চান। তিনি বলেন আমার বাবা নান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল হক সাহেব এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন যতদিন বেঁচে ছিলেন নীতি ও আদর্শকে ধারণ করে বেঁচে ছিলেন,আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আমার বাবার প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, নান্দাইল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের পাশে থেকে এই অঞ্চলের মাটি ও মানুষের সেবা করার সুযোগ চাই,আমি আপনাদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করছি। তিনি সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন নান্দাইল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত, বৈষম্যহীন এলাকায় রূপান্তর করা সহ উন্নত ও সেবামুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া অবকাঠামগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সামাজিক নিরাপত্তার নিশ্চিত করাই হবে তার প্রদান লক্ষ্য। পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সমাজের সামর্থ্যবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান এবং সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com