1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ,৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাংবাদিক পুত্র ইয়াছিন আরাফাতের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সবুজ ভবিষ্যতের পথে ঠাকুরগাঁও বসতভিটার আঙিনায় গাঁজা চাষ, ডিএনসির বিশেষ অভিযানে আটক আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ ডেমরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ‎রোগবালাই কম থাকায় আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি ফুলবাড়ী বড়গ্রাম বিওপি (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য জব্দ

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ,৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ৩:১২ পূর্বাহ্ণ

ইব্রাহিম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব নামে একটি প্রেসক্লাবের আত্ম প্রকাশ ও প্রেসক্লাবটি পরিচালনার জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার(৪ঠা জুলাই-২০২৪ )সকাল ১১টা হতে বেলা ৪টা পর্যন্ত নাটোর কোর্ট আদালত চত্বরে পাশে চা-ট্টা নামক রেস্তোরাঁর ২য় তলায় নাটোর জেলা জজ আদালতের এপিপি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ এর আহব্বানে নাটোর জেলা ও জেলার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ও প্রকাশক-সম্পাদকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ ঘটে। উক্ত সভায় দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও এ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি ও এ্যাডভোকেট হারন-অর রশিদ বুলবুল এর সঞ্চালনায়
আলোচনা ও সকলের মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখকে সভাপতি,রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক,৭ উপজেলায় ৭ জনকে সহ-সভাপতি রায়হানুল ইসলাম রানা,অমর ডি কস্তা,সৌরভ সোহরাব,আব্দুর রশিদ মাষ্টার,এ্যাডভোকেট সোহেল রানা,বাকি বিল্লাহ্ রশিদী,জালাল উদ্দিন ৭ উপজেলায় ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ইব্রাহিম হোসেন,সুরুজ,জামাল উদ্দিন,আকতার হোসেন অপূর্ব সাংগঠনিক সম্পাদক এমরান আলী রানা,দপ্তর সম্পাদক শরিফ,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট হারন-অর রশিদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল ইসলাম মোহন,আইন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম সরদার সহ মোট ৫১ জন সদস্যর নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে,নাটোর প্রেসক্লাবে বিশেষ ক্ষমতা বলে নাটোর জেলার ৪ টি আসনের ৪ জন সংসদ সদস্য,একজন মহিলা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং অত্র ক্লাবটির সাংবাদিক সদস্যদের আইনী অধিকার নিশ্চিত করতে নাটোর জেলা জজ আদালতের পিপি ও জিপি এবং জেলার সকল স্থানীয় প্রকাশিত পত্রিকার প্রকাশক-সম্পাদক মহোদয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে থাকবে বলে সকলের একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com