1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নরসিংদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ পৃথিবী অনেক সুন্দর এই পৃথিবীর সুন্দর স্বাদ গ্রহণ করতে হলে মাদক থেকে দূরে থাকুন দেখা মিলল বিরল প্রজাতির অজগর সাপ রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হবে : বাংলাদেশ ন্যাপ গাজীপুরে কোরআনের ২৮ হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা ফেনী সাংবাদিক ইউনিটির কার্যকরি কমিটির মিটিং ও মতবিনিময় সভা খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ পাঁচবিবিতে ওসির অভিযানে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার দুর্গা পূজায় আসছে ইবনাত সালমা ও আকাশ সেনের নতুন গান ‘বাজে ঢোল’

নরসিংদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

reporter নরসিংদী প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ

নরসিংদীর বাদুয়ারচর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নরসিংদীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাইদুল হক নামে এক ব্যক্তি।

অভিযোগে জাইদুল হক দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশ তাকে বুঝিয়ে না দিয়ে তার বসতভিটার প্রায় এক শতাংশ জমি নিজেদের নামে নামজারি করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে গত ২৯ জুন ২০২৫ তারিখে হাজীপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে নোটিশ জারি করা হয়।

অভিযোগকারীর দাবি, নোটিশের পর তিনি হাজীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা. লুৎফুল নাহারের সঙ্গে যোগাযোগ করেন। তাকে সরেজমিন তদন্তের কথা বলা হলেও পরবর্তীতে যথাযথভাবে তার কাগজপত্র যাচাই না করে একতরফা প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাইদুল হক আরও জানান, সংশ্লিষ্ট জমির বিষয়ে তার নামে বি.আর.এস পর্চা রয়েছে এবং নামজারি ও খাজনা পরিশোধ করা হয়েছে। এছাড়া পৈতৃক সম্পত্তির ২ দশমিক ৩৩ শতাংশ জমি নিয়ে নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে।

অভিযোগে জমি দখলের চেষ্টা, গাছ কাটার ঘটনা, হুমকি এবং অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করার কথাও জানান তিনি।তবে অভিযোগের বিষয়ে হাজীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছা. লুৎফুল নাহার বলেন, “আমি কোনো প্রতিবেদন দেইনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

এ অবস্থায় অভিযোগে উত্থাপিত বিষয়গুলো এবং ভূমি অফিসের কথিত প্রতিবেদনের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে জমির মালিকানা ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com