1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ

reporter পল্লব চক্রবর্তী নাসিরনগর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা ও মুখে টেপ মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে নাসিরনগর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি টাইলসের দোকানের পাশে কাশবনের ঝোপের ভেতর লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা নাসিরনগর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ক্রাইম সিন হিসেবে সংরক্ষণ করেছে। ঘটনাস্থলে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। এরপর লাশটি উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com