1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নওগাঁয় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

নওগাঁয় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ১:২২ অপরাহ্ণ

মোঃ হায়দার আবু হান্নান নওগাঁ: মহাদেবপুর উপজেলা নওগাঁয় মাদক মামলায় মোঃ মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার ২৮ এপ্রিল দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মুকুল নওগাঁর পাশ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশা থানার জালুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সে সময় একটি ভুটভুটি থামিয়ে তল্লাশি কালে মুকুলের কাছে থাকা ব্যাগে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলা করেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসলি (এপিপি) মোজাহার আলী। তিনি বলেন, মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে রবিবার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারক। এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে।

অন্যদিকে আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন এ মামলায় আমার মক্কেল ন্যায় বিচার পায়নি বলে মনে করি এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com