ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার গোয়াতলা ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে ২৫এপ্রিল শনিবার গোয়াতলা বড় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনছার আলী তুলা, যুগ্ম আহবায়ক মমতাজ উদ্দিন মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব, ইউপি সদস্য শাহীন মিয়া, মসজিদের ইমাম হাবিবুল্লাহ, সোলাইমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, মাদকে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা ছেড়ে মাদক সেবন করে এতে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মক নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন যুব সমাজ কে খেলা ধুলো দিকে অগ্রসর করতে তাহলে অনেক মাদক সেবন থেকে বিরত থাকবে।
অনেক অভিভাবক তাদের মাদক আসক্ত সন্তানদের রিহাবে পাঠাচ্ছে, কেউ আবার নিজের সন্তানকে আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে চাচ্ছে।এলাকায় লোকজন বলে সমাজ নষ্ট হচ্ছে মাদক ও বাল্যবিবাহ জন্য। আমরা চায় প্রশাসন এই বিষয় গুলো প্রতি গুরুত্ব দেওয়া
হউক।