বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এটি প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।
তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নের স্বার্থে অতীতের সব ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক- তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে থাকতে হবে।
শুক্রবার সন্ধ্যায় তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আদমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম মনির। যৌথ সঞ্চালনা করেন আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ওয়াছিদ মিয়া।
সভায় বক্তারা ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।