1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দৈনিক জনবানীর সমম্পাদক ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দৈনিক জনবানীর সমম্পাদক ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে “দৈনিক জনবাণী” পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ পত্রিকাটির চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উক্ত পরিষদের সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচএম এরশাদ, প্রচার সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমূখ। এসময় বক্তারা একজন সম্পাদক ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা হল দেশের চতুর্থ স্তম্ভ। তাদের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা খুবই ন্যাক্কারজনক। সাংবাদিকদের কোনো সংবাদ নিয়ে যদি আপত্তি থাকে তা দেশের প্রচলিত আইনে সমাধান করতে হবে। কিন্তু এভাবে প্রকাশ্যে হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। এসময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com