1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter আশরাফুল আহমদ, সিলেট 
calendar প্রকাশিত: ২ মে, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল তিনটার সময় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের গর্ব। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় দেশব্যাপী স্কুল ও উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতেই এই আয়োজন হাতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com