1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দীঘিনালায় পাহাড়ি জনগোষ্ঠীর ৬৭ জনকে বিনামূল্যে ধাত্রীবিদ্যা ও কম্পিউটার প্রশিক্ষণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি এক মসজিদেই কেটে গেল জীবনের ৩৬টি বছর জামালপুরে জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ সার না পেয়ে সড়কে কৃষক, গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ চকলেটের টোপে দুই শিশুকে ঘরে ডেকে ধর্ষণচেষ্টা, আটক বৃদ্ধ রূপগঞ্জে জমি বিরোধে হামলা, দুই শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে জখম রাজারগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

দীঘিনালায় পাহাড়ি জনগোষ্ঠীর ৬৭ জনকে বিনামূল্যে ধাত্রীবিদ্যা ও কম্পিউটার প্রশিক্ষণ

reporter সুমন উদ্দীন,দীঘিনালা 
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ধাত্রীবিদ্যা/নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকার বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দীঘিনালা উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়ায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে সম্পূর্ণ বিনামূল্যে ধাত্রীবিদ্যা/নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com