1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ

আওয়ামী লীগ দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে

মােঃ শাহ আলম বাবু, দিনাজপুর জেলা প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে ও দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।  ৩ জানুয়ারি ২০২৫  সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী-২০২৪ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আরমগীর আরো বলেন, আওয়ামী লীগ দেশে ভয় ও গুমের রাজত্ব তৈরি করেছিল। বিগত ১৫টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আমলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। বিগত ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারিনি।
তিনি বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। মির্জা ফখরুল বলেন, আমাদের মাঝে দেশ প্রেম ও দেশের প্রতি ভালবাসা থাকলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। সমস্যা থাকবেই সেই সমস্যা নিয়েই আমাদেরকের এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব আশা আকাঙ্কা পূরন করবে। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর �

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com