1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ত্রিশালে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে জিপির নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যান চলাচল ব‍্যাহত,ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন ঘটনাস্থলে এসে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালকদের ভাষ্য, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করে৷ পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বুঝালে চালকরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বর্তমানে এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com