1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তাহিরপুরের বাদাঘাট বাজারে বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী আনিসুল হক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের পুরান ঢাকার সফল সংগঠক কবির হোসেন কবির ডিজেসি’র উপদেষ্টা মনোনীত ‘আমার দোকানটা পুড়ে দিল, আমি পরিবার নিয়ে অসহায় হয়ে গেলাম’ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ

তাহিরপুরের বাদাঘাট বাজারে বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী আনিসুল হক

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন,যুগ্ম আহবায়ক আবুল হুদা,আহবায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা,আমির শাহ,তাহিরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুর রহমান,সদস্য সচিব আবুল কালাম,তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম,বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ তাহিরপুর উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন,বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জল নক্ষত্রের বিদায় হলেও দেশের মানুষের জন্য গনতন্ত্র পূনরুদ্ধারসহ অবকাঠামো উন্নয়নের এই নক্ষত্রের আলো কখনো ১৮কোটি মানুষের অন্তর থেকে কখনো নিভে যাবে না। তিনি বলেন,মাতা বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক ছিলেন,তার জীবদ্দশায় দেশ পরিচালনায় কর্মকান্ডগুলো জাতি চিরদিন মনে রাখবে। তিনি মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার ভূলক্রুটিগুলো ক্ষমা করে বেহেশতের মেহমান হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তিদান,জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সকলকে ধৈর্য্য ধরার ক্ষমতা প্রদানের জন্য সর্বশক্তিমান আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসির দোয়া চান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com