1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

reporter আরিফ রববানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১২ মে, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -০২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসাবে থাকবে এবং এবং এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায় সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা – ফুলপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। মিনি স্টেডিয়াম তৈরি, হাসপাতাল এবং রাস্তাঘাট উন্নয়ন এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ জনগনকেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ এবং গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com