1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ জন শিক্ষার্থী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ জন শিক্ষার্থী

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

১১ মার্চ ২০২৬ পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও বর্ষের ২০ জন শিক্ষার্থীকে জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২০২৪ সেশনের ১০ জনকে এবং ২০২৪-২০২৫ সেশনের ১০ জনকে এই বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বুধবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তানভীর আলী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শুধু টাকার অংক দিয়ে পরিমাপ করা যাবে না। এর অনেক তাৎপর্য রয়েছে। এটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের বড় ধরনের প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে। উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করছে। গত দেড় বছরে ট্রাস্ট ফান্ড গঠনের সংখ্যা ২০০% বৃদ্ধি পেয়েছে। সমাজের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ জোরদারের কারণেই ট্রাস্ট ফান্ড গঠনের হার বেড়েছে। সমাজের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সুজিত কুমার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শাওন মিস্ত্রী (ইংলিশ ফর স্পিকারস্ অফ আদার ল্যাংগুয়েজেস), দ্বীপ মল্লিক (টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি), কাজল চন্দ্র রায় (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), পরশ চন্দ্র রায় (সমাজবিজ্ঞান), চন্দন কুমার বিশ্বাস (ম্যানেজমেন্ট), রাহুল সাহা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রানা দাস (পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ), ঝলক দাস (জাপানিজ স্টাডিজ) এবং জয় গোলদার (সংস্কৃত)।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিল্পব মন্ডল (উদ্ভিদবিজ্ঞান), গৌরব চৌধুরী (সংস্কৃত), ইমন বাড়ৈ (উদ্ভিদবিজ্ঞান), দীপংকর বালা (সংস্কৃত), মুন সরকার (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সুমন চন্দ্র রায় (ভাষাবিজ্ঞান), আবির সরকার (ফিন্যান্স), ঘনশ্যাম মন্ডল (ভাষাবিজ্ঞান), সরল সরকার (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি) এবং হরিদাস বাইন (আবহাওয়া বিজ্ঞান)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com