1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ঢাবিতে পদার্থ বিজ্ঞান বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

ঢাবিতে পদার্থ বিজ্ঞান বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ

৯ এপ্রিল ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এই সম্মেলন আয়োজন করেছে।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. শৌকত আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম আকতার হুসাইন স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা দেব অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সংকট মোকাবিলায় পদার্থবিজ্ঞানীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষক হিসেবে গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি ও উন্নত গবেষণার পরিবেশ নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক জ্ঞানকে শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করতে হবে। উন্নত গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com