আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে নির্বাচন করার জন্য সদস্য ফরম সংগ্রহ করে যাচ্ছেন, বিভিন্ন পদ প্রত্যাশীরা। আজ ২০ অক্টোবর ২০২৫ রোজ সোমবার ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে) এ থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন সাদাত হোসাইন এর নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুরাল জালালী ফাউন্ডেশন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল ইসলাম, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, , এফবিজেও এর মহাসচিব শামছুল আলম, ভারপ্রাপ্ত অর্থ সচিব, মনোয়ারা খানম, সাধারণ পরিষদের সদস্য ফরহাদ হোসেন ও মিজান বিপ্লবসহ সদস্য বৃন্দাবন। পরবর্তীতে আরজেএফ এর কার্যালয়ে চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুভকামনা জানালেন ফাউন্ডেশন এর যুগ্ম মহাসচিবসহ অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।