1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা

reporter ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ

গত ১১ জুলাই ২০২৫ – এক আনন্দঘন পরিবেশে টঙ্গী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত ফল উৎসব। ১১ জুলাই বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ব্যতিক্রমী আয়োজনে দেশীয় ফলের সম্ভার নিয়ে এক মিলনমেলায় পরিণত হয় সাংবাদিক অঙ্গন।

উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, জাম্বুরা, কলা, ড্রাগন ফল, আমড়া সহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয় উপস্থিত সকলকে।

এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বিনিময়ের এক দারুণ সুযোগ পান।
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই ফল উৎসব। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল।

এবারের ফল উৎসবে টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে টঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের টঙ্গী প্রতিনিধি আজিজুল হক, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক মাসুম রানা, এবং গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অন্যতম।

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ, নয়ন মুনির, আশরাফুল ইসলাম সুজন, সহ-সভাপতি মানিক হোসেন বিজয়, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম স্বাধীন, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, প্রচার সম্পাদক হাজ্বী নাজির খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান।

এছাড়াও সাংবাদিক জাহিদ, এস.এম সেলিম হোসেন, জনি, শামিমা খানম, সুলতানা সরকার, নাহিদা সুলতানা হৃদয় সহ আরও অনেক সাংবাদিক এই উৎসবে যোগ দেন। দৈনিক প্রথম বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন যে, এই ধরনের ফল উৎসব প্রতিটি ক্লাব বা সংগঠনে নিয়মিত হওয়া উচিত। এটি পেশাগত সম্পর্কের বাইরেও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভাতৃত্ববোধ বাড়াতে অপরিহার্য ভূমিকা রাখে।

এই ব্যতিক্রমী ফল উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে দৈনিক সংবাদ সমাচার, দৈনিক বাংলার বিপ্লব, দৈনিক আজকের আলোকিত সকাল, দৈনিক প্রথম বুলেটিন, দৈনিক স্বাধীন কন্ঠ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, দৈনিক জগৎ কন্ঠ, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, ওয়াল্ড বাংলা টিভি ডট কম, এনবিবি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, টি এ ফ্যশন, মডার্ন ফার্মেসী, দৈনিক ভোরের বাণী, গাজীপুর নিউজ টুয়েন্টি ফোর ডট কম, এশিয়া বার্তা, টপ টেন নিউজ গ্রুপ, দৈনিক চলমান বিশ্ব, ক্রাইম পেট্রল বিডি, দৈনিক রোজ খবর, দৈনিক হক কথা, মাতৃ বাংলা টিভি, জনতার ক্রাইম এবং তালাশ বিডি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com