1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২ মে, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

জামালপুর সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া মোড় দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেন্ডার স্টোরিওটাইপ ভাঙা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২ মে-২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক “সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের বিশেষ সহকারি ও সদর উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সুমন আহমেদ।

বিশেষ অতিথি সুমন আহমেদ তার বক্তব্যে বলেন সমাজে বিদ্যমান জেন্ডার স্টোরিওটাইপ ও কুসংস্কার দূর করার উপর আরো গুরুত্ব দিতে হবে। তিনি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল মজিদ তালুকদার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সোলায়মান তার বক্তব্যে বলেন, এসটিজেএসএস নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সমাবেশ সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি এই কার্যক্রমটি উঠান বৈঠকের মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করেন। এবং সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার এ কার্যক্রমটি পরিচালনা করার জন্য সংস্থার সকল কর্মকর্তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সভাটির সঞ্চালনা করেন সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার জামিলা জান্নাত সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ লিডার মোঃ রাকিব হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের সদস্য সচিব শাহ্ আলম, রঘুনাথপুর দিঘুলী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মোঃ মতিউর রহমান মতি, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া, সাংবাদিক হেপি আক্তার, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আমানুল্লাহ আকাশ, সাংবাদিক বিলাত আলী, মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন, মাসুদ রানা প্রমুখ। দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে উপস্থিত যুব ও যুব নারীরা তারা নিজ নিজ এলাকার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, জেন্ডার সমতা এবং সমাজে নারীর নিরাপদ অবস্থান নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com