1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জালিয়াপালংয়ে অন্যের জন্ম সনদ ও এনআইডি ব্যবহার করে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরান ও ভোমরার কবির হোসেনের মেয়ের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

জালিয়াপালংয়ে অন্যের জন্ম সনদ ও এনআইডি ব্যবহার করে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ

reporter ‎ ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে এক যুবকের জন্ম নিবন্ধন সনদ এবং বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জালিয়াতির শিকার ভুক্তভোগী রিয়াজ উদ্দিন (২১) এ বিষয়ে প্রতিকার ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উখিয়া উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন সম্প্রতি জানতে পারেন যে, একটি প্রতারক চক্র তার ব্যক্তিগত অনলাইন জন্ম নিবন্ধন নম্বর (২০০৫২২১৯৪৩১১৩৩৭৫৭), নিজস্ব এনআইডি (১০৪৯৫৮৮৯৬৩) এবং তার বাবা করিম উল্লাহ ও মা মনোয়ারা বেগমের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে নতুন একটি ভূয়া এনআইডি (নম্বর: ৯১৮২৬৯৫৬৬৯) তৈরি করেছে।

‎ভুক্তভোগী রিয়াজ উদ্দিন জানান, “প্রতারক চক্রটি আমার ও আমার পরিবারের পরিচয় ব্যবহার করে রাষ্ট্রীয় স্পর্শকাতর এই নথি জালিয়াতি করেছে, যা আমার আইনি সুরক্ষাকে চরম হুমকির মুখে ফেলেছে। আমি দ্রুত এই ভূয়া এনআইডি বাতিলের পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

‎অভিযোগপত্রের সাথে নিজস্ব এনআইডি, চেয়ারম্যান সার্টিফিকেট এবং অনলাইন জন্ম নিবন্ধনের কপিসহ প্রাসঙ্গিক নথিপত্র প্রমাণ হিসেবে নির্বাচন অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com