1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জামালপুর সদরে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউএনও -নাজনীন আখতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

জামালপুর সদরে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউএনও -নাজনীন আখতার

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠামো ও রাস্তা উন্নয়ন কাজের গুণগত মান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
গতকাল  বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মেস্টা ইউনিয়নের ছোট আরংহাটি এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

​পরিদর্শনকালে ইউএনও নাজনীন আখতার রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি দেখেন এবং ব্যবহৃত উপকরণের গুণগত মান পরীক্ষা করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার সহ্য করা হবে না। সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা পায়।”

​বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই গ্রামীণ এই রাস্তাগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। ছোট আরংহাটি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে কৃষি পণ্য পরিবহন এবং যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com