1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুর র‍্যাব-১৪ ও উত্তরা র‍্যাব-১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

জামালপুর র‍্যাব-১৪ ও উত্তরা র‍্যাব-১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ

র‍্যাবের যৌথ অভিযানে কুড়িগ্রামের আরিফুর রহমান হত্যা মামলার আসামী মোঃ শাহরিয়ার হোসেন ইমন (২২) কে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১, ও উত্তরা র‍্যাব-১, সিপিসি-২। ১০ জুলাই  বিকালে জামালপুর র‍্যাব-১৪, ক্যাম্পের একটি আভিযানিক দল উত্তরা র‍্যাব-১, এর সহায়তায় ডিএমপি ঢাকার উত্তরা-পূর্ব থানাধীন আজওয়া শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মোঃ শাহরিয়ার হোসেন ইমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ধনারচর চরের গ্রামের আজাদ মিয়ার ছেলে। জামালপুর র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহত আরিফুর রহমানের সাথে আসামি ইমনের বালু ব্যবসা নিয়ে বিরোধ চলে আসতেছে।

পরে গত ১৭ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে ব্রহ্মপুত্রের শাখা সোনাভরী নদীর পানিতে একটি ডিঙ্গি নৌকার পার্শ্বে আরিফুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ভাই মোঃ আতিক রহমান (৪০) বাদী হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১, এর নির্দেশনায় জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উত্তরা র‍্যাব-১, সিপিসি-২, এর সহায়তায় ডিএমপি ঢাকার উত্তরা-পূর্ব থানাধীন আজওয়া শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী শাহরিয়ার হোসেন ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com