1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টার সঙ্গে র‌্যাব-৭ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব হাসিনার আইন ফিরিয়ে এনে হাসিনাকেই ফেরানোর পথ তৈরি করা হচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ ৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ ‎ ‎ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ টি দামি মোবাইল, শাহজালালে জব্দ শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টার সঙ্গে র‌্যাব-৭ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

– চট্টগ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের

reporter মোঃ শহীদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান উপদেষ্টা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এস. এম. আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‌্যাব-৭-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চট্টগ্রামের মাদক পরিস্থিতি এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনাকালে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন র‌্যাব-৭ অধিনায়ক। আইন, নীতিমালা, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ইতিবাচক ও জনকল্যাণমুখী কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বলা হয়, মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার উদ্যোগে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও সংগঠনের পক্ষ থেকে ভূমিকা রাখা হবে।

সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) উপস্থিত থাকার কথা থাকলেও পথে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তারা র‌্যাব-৭-এর কমান্ডিং অফিসারের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com