1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জবাবদিহিতামুলক গণমাধ্যম চাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

জবাবদিহিতামুলক গণমাধ্যম চাই

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ

মো: রিয়াজুল ইসলাম।।

সংবাদপত্র বা সাংবাদিক কথাটি শুনলেই মানুষের মধ্যে স্বস্তি আসে হয়ত এর মাধ্যমেই জনসাধারণের সমস্যার সমাধান হবে। সত্য সম্পর্কে সবাই জানতে পারবেন। আসলে কি তাই? অবশ্য অনেক সংবাদপত্র বা সাংবাদিকেরা তাদের পেশাগত কাজের দায়িত্ব ও সম্মানার্থে এ কাজটিই করে থাকেন। কথা হলো বর্তমানে আমাদের দেশে অনলাইন ও অফলাইন মিলে কত সংবাদপত্র আছে অবশ্যই এগুলোর হিসাব অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আছে। এখন আসি তদারকির কথায়, আসলেই কি উনারা প্রকৃত সংবাদপত্র বা সাংবাদিক? সব সংবাদমাধ্যমই কি সেটা অনলাইন বা অফলাইন যাই হোক নিয়মিত তাদের সংবাদ প্রচার করে? সব অনলাইন সংবাদ মাধ্যমের কি অনলাইন সংবাদ প্রকাশ করার সফটওয়্যার আছে? থাকলেও তারা কি নিয়মিত সংবাদ প্রকাশ করে? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরদারির দাবি করছি। এবার আসি মূল ইস্যুতে, আমি একজন সংবাদপত্র কর্মী হওয়ায় মিরপুরে ১৭ বছর পর একটি নাম করা সমবায় সমিতির কার্য নির্বাহি পদে নির্বাচন হবে। আমি সংবাদপত্র কর্মী হওয়ায় দায়িত্ব দেওয়া হলো মিডিয়ার ব্যাবসথা করা। যেহেতু মিরপুর তাই আমি মিরপুরের সংবাদ মাধ্যমের একজন উচ্চপদস্থ সংবাদকর্মীর স্বরনাপন্ন হলাম। উনি মিরপুরের একটি অনলাইন পত্রিকার সাংবাদিকের মোবাইল নম্বর দিলেন। আমি মোবাইলে কথা বলে উনাদের অফিসে গেলাম, কথা বল্লাম। উনারা রিপোর্ট করার জন্য একটা টাকার এমাউন্ট দাবি করলেন। যেন বিয়ে বাড়ি বা জন্মদিনের ভিডিও করতে যাবেন। যাই হোক দরকষাকষির মাধ্যমে একটা এমাউন্ট এ যেতে রাজি করালাম। এটা কি সাংবাদিকতা? উনারা ১০ই জানুয়ারি গেলেন, রিপোর্ট নিলেন। সাথে ঐ লাইনে তিতাসের গ্যাসের সমস্যা আছে, মিডিয়ার লোক দেখে সবাই ইস্যুটা মিডিয়াকে জানাতে চাইলেন। উনারাতো ভিডিও করবেনই না। অনেক রিকোয়েস্ট করে ভিডিও করালাম। আজ ২১ই জানুয়ারি, এই পরযন্ত কোথায় ঐ রিপোর্ট পাবলিশ করা হয়েছে, এতো ফোন করেও ঐ মিডিয়ার সাথে সংশ্লিষ্ট কেউই জানতে পারেননি। আমি সংবাদকর্মী হিসেবে অসহায় হয়ে গেছি। যেহেতু সমিতিটি রেজিষ্ট্রেশনকৃত, তিতাস গ্যাসের রিপোর্ট তো বাদি দিলাম। পরিচয় দানকারী উচ্চপদস্থ সংবাদকর্মীর নাম ও সংবাদপত্রের নাম জানাতে একজন সংবাদকর্মী হিসেবে আমি লজ্জা বোধ করছি। মূল কথা হল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ ব্যাপারে সঠিক নজরদারি না থাকলে এসব নামধারী সংবাদমাধ্যম বা সাংবাদিকদের জন্য দেশের জনসাধারণের কাছে সকল সংবাদমাধ্যম ও সাংবাদিকগণ একটা আতংকের নাম হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com