1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকে প্রবাসীর বসতবাড়িতে হামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

ছাতকে প্রবাসীর বসতবাড়িতে হামলা

–  এতে ভাংচুর,অগ্নিকান্ড ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উটেছে

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুক্তরাজ্য প্রবাসীর বোনের বসতবাড়িতে ভাইয়ের হামলা, এতে ভাংচুর,অগ্নিকান্ড ও নগদ অর্থ লুটপাট সহ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উটেছে।

ভুক্তভোগী পরিবার জানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার ২৭ এপ্রিল বিকালে কৈতক গ্রামের মৃত মজর আলীর পুত্র রুসমত আলীর নেতৃত্বে তার বোনের বসত ঘরে হামলা চালানো হয়। এতে নগদ অর্থ পাউন্ট পাসপোর্ট লুটপাট, বাড়ির আসবাব ও দেয়াল,দর্জা জানালা,সিসিটিভি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরজমিনে গিয়েও দেখা গেছে হামলার ভয়াবহতা, জমিসংক্রান্ত বিরোধে ভূমি জবর দখল করার লক্ষে এঘটনা ঘটানো হয়েছে জানিয়ে হামলার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা। এবিষয় মামা রুসমত আলীকে প্রধান আসামী করে রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন তারই ভাগিনা একই গ্রামের আলী আজমের পুত্র রবিউল হোসেন সিয়াম।

হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।তবে এ বিষয়ে প্রতিপক্ষ রুসমত আলীর সাথে একাদিক বার যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com