1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চকরিয়ায়'ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন,৩০৫ পরিবারের মাঝে কার্ড বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

চকরিয়ায়’ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন,৩০৫ পরিবারের মাঝে কার্ড বিতরণ

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি 
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।  গত শনিবার (১৬ মে) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের সুগন্ধা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৈয়ারবিল ইউনিয়নের নির্বাচিত ৩০৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, সহকারী পরিচালক আবদুল আউয়াল, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক ও খোকন মিয়া, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহী নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম এবং চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে, যা দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এবং সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। একই দিনে দেশের ২০ জেলায় মোট ১৪ হাজার ৩৭৪ জন উপকারভোগীর মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com