মুহাঃ মোশাররফ হোসেন, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ মে মাসের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যশোরের মনিরামপুরে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৭০০ পরিবারপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার প্রতি ইউনিয়নে ১৫০ পরিবারে এই চাল বিতরণের কথা। অভিযোগ উঠেছে, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ২০ কেজির পরিবর্তে মাথাপিছু ৫ কেজি করে চাল বিতরণ করেছেন গতকাল ৫জুলাই ২০২৪ ইং রোজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিনি জেনারেল রিলিফের (জিআর) এই চাল বিতরণ করেছেন।
গতকাল ৫জুলাই ২০২৪ ইং রোজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিনি জেনারেল রিলিফের (জিআর) এই চাল বিতরণ করেছেন। শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা দাসপাড়ার একাধিক ব্যক্তি। লালন দাস বলেন, ‘আমি ভ্যান চালায়ে খাই। গতকাল সকালে চেয়ারম্যান আমাদের পাড়ার মন্দিরের সামনে চাল নিয়ে আসেন। তিনি আমাকে ডেকে পাঁচ কেজি চাল দেছেন। ওই পাড়ার প্রান্ত দাস বলেন, ‘চিনাটোলা দাসপাড়ায় আমরা ৭০-৭২ পরিবার আছি। চেয়ারম্যান সবাইকে ৫ কেজি করে চাল দিয়েছে। আমিও ৫ কেজি পাইছি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে