1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ। ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক নেশাজাতীয় জব্দ। র‌্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, নদী শাসনে আসছে মেগা প্রকল্প: এস এ জিন্নাহ কবির কর্ণফুলীতে হাসপাতাল নির্মাণ পরিকল্পনায় সঙ্কট: ২৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যা স্থাপনের সিদ্ধান্তে স্থানীয়দের ক্ষোভ টাংগাইল ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর পথসভা অনুষ্ঠিত। মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিলেন এ্যানি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

reporter গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজারের আশ্রমের ব্রিজসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ১০ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com