1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালগঞ্জের মুুকসুদপুরে বেগম খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে, সুস্থতা কামনায় দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

গোপালগঞ্জের মুুকসুদপুরে বেগম খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে, সুস্থতা কামনায় দোয়া মাহফিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ

কাইয়ূম শরীফঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) জুম্মার নামাজের পর মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম খান। এসম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, এছাড়াও
উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা মিলাদ ও দোয়ায় অংশ নেন। পরে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব মাহফুজ হাচান,  পৌর যুবদলের আহব্বায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব আঃ কাইয়ুম শরিফ, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মেহেদী হাচান বিপ্লব, সদস্য সচিব কাইয়ুম মুন্সি,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সদস্য সচিব শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com