1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান দযুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত যুবদল নেতা নান্নুর স্মরণসভায় উপস্থিতি নিয়ে ক্ষোভ, অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত কাজিরহাট মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি হারুন নোয়াখালী থেকে গ্রেফতার গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিসিআরসি’র মাদকবিরোধী আলোচনা  সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি ন্যাপকিনের বক্সে লুকানো ছিল ১৫০০ পিস টাপেন্টাডল ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে গ্রেফতার -৪

গাজীপুরের কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে কাপাসিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও হাফিজুল হক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সহ-সভাপতি জাকির হোসেন কামাল, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নূরুল আমিন সিকদার, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
উপজেলার সর্বত্র অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হয়। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিষয়ে সাইবার বুলিং বা ফেক আইডি দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়।
কাপাসিয়া প্রেসক্লাব ভবনের সংস্কার ও সাংবাদিকদের মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার দাবির প্রতি নবাগত নির্বাহী অফিসার আশ্বাস প্রদান করেন। এর আগে উপস্থিত সকলের পরিচিতি পর্বের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন তার বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সাংবাদিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য নবাগত ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, বিকাশমান সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরলে প্রশাসন সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে পারে। এ সময় সাংবাদিকবৃন্দ এলাকার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com